ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

এবার করোনার টিকা পেলেন অভিনেতা আদনান ফারুক

ads

গত ৫ জানুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নাহরীন মৌ। এবার করোনার টিকা পেলেন তার বর অভিনেতা আদনান ফারুক হিল্লোল। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওশীন।


ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন হিল্লোল। বিষয়টি জানিয়ে নওশীন বলেন—কয়েক দিন আগে হিল্লোল করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। এখনো সবকিছু ঠিকঠাক আছে। কিছুদিন পর দ্বিতীয় ডোজ নেবে। আপনারা সবাইকে আমাদের জন্য দোয়া করবেন।


ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।


যুক্তরাষ্ট্রে প্রথমে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনের পর তা দেওয়া শুরু হয়। দেশটিতে দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকা অনুমোদনের পর তার ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। 

ads
ads
ads

Our Facebook Page